নিজস্ব প্রতিবেদক
অর্থ পাচার: পি কে হালদারের ৫ সহযোগীর বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
বিশ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে প্রশান্ত কুমার (পি কে) হালদারের পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
আজ (মঙ্গলবার) দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন।
মামলায় পি কে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধা, তার স্ত্রী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (অপারেশন) তাপসী রানী শিকদার ও মেয়ে অনিন্দিতা মৃধা ছাড়াও পি কে হালদারের ঘটিষ্ঠ সহযোগী দুই ভাই অসীম কুমার মিস্ত্রি ও স্বপন কুমার মিস্ত্রিকে আসামি করা হয়েছে।
এর আগে মামলা দায়ের পর পর আসামি অসীম কুমার মিস্ত্রিকে সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে দেশে - বিদেশে অবৈধ পন্থায় নিজ নামে ও অন্যদের নামে বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
একইসঙ্গে আসামিরাদের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত অর্থ ভারতসহ বিভিন্ন দেশে পাচার করার অভিযোগ আনা হয়েছে মামলায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























