নিজস্ব প্রতিবেদক
তৃতীয় দিনে দেশব্যাপী টিকা নিলেন লক্ষাধিক মানুষ
দেশে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম
করোনার টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে সারাদেশে লক্ষাধিক মানুষ টিকা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যার মধ্যে ৯৪ জনের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে তৃতীয় দিনে ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন ও নারী ২৬ হাজার ৪৯৬ জন রয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকায় ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, বরিশালে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৮ হাজার ৫৫৯ জন রয়েছেন।
এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুদিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























