নিজস্ব প্রতিবেদক
৯ বছরেও কূল-কিনারা হয়নি সাগর-রুনি হত্যা মামলার
সাগর-রুনি দম্পতি। ফাইল ছবি
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার নয় বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসা থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেদিন ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে খুনিদের। কিন্তু তারপর একে একে কেটে গেছে নয় বছর। এখনো এই হত্যা মামলার কূল-কিনারা করা সম্ভব হয়নি।
৯ বছরে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে মোট ৭৮ বার। বাসার ভেতর চাঞ্চল্যকর এই জোড়া খুনের বিচার তো দূরের কথা, রহস্যের জটই খোলা যায়নি এত বছরে।
সাগর সরুওয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন মেহেরুন নাহার রুনা। তারা খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাগর সরওয়ারের মা সালেহা মনির বলেন, গত ৯ বছর হয়ে গেলো, এখনো সন্তান হত্যার বিচার পেলাম না। কেন তাদের খুন করা হলো সেটাও জানতে পারলাম না। আদৌ মামলার তদন্ত কি শেষ হবে? ইচ্ছাকৃতভাবে বা অদৃশ্য কোনো কারণে না রাজনৈতিক কারণে মামলাটির তদন্ত শেষ হচ্ছে না। মামলার তারিখ আসে আর যায়। উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে র্যাবকে একটা সময় বেঁধে দিক যে, এত দিনের মধ্যে মামলাটির তদন্ত শেষ করতে হবে।
সাগর-রুনি হত্যা মামলায় আটজনকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। এর মধ্যে মিন্টু, কামরুল হাসান, বকুল মিয়া, রফিকুল ইসলাম, আবু সাঈদ ও এনাম আহম্মেদ কারাগারে আছেন। পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান হাইকোর্ট থেকে জামিনে আছেন। এই মামলায় এ পর্যন্ত ১৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























