ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ১১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২১

ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স প্রদান

ফাইল ছবি

ফাইল ছবি

অপেক্ষার অবসান শেষ হতে চলেছে। শুরু হয়ে গেছে লাইসেন্সের খসড়া প্রিন্ট তৈরি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর কর্মকর্তাদের সঙ্গে এক সভায় ড্রাইভিং লাইসেন্স দেয়ার তথ্য জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানকে বিষয়টি গুরুত্ব সহকারে মনিটর করতে হবে।'

ওবায়দুল কাদের বলেন, 'সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে দ্রুত কার্ড সংগ্রহ করে ড্রাইভিং লাইসেন্স প্রদানে গতি ফিরিয়ে আনতে হবে এবং মানুষের অপেক্ষার অবসান ঘটাতে হবে।'

বিআরটিএ'র সেবার মান বৃদ্ধি, বিভিন্ন যানবাহন সেবায় গতি আনা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহক ভোগান্তি কমাতে সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, 'গুটিকয়েক অনিয়মকারীর জন্য পুরো প্রতিষ্ঠানের বদনাম হতে পারে না। সংশ্লিষ্ট সবাইকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে সেবামুখী হতে হবে।'

যানবাহনে ফিটনেস গ্রহণের বিষয়টি উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'আগে ফিটনেস দেওয়া হতো এক বছরের জন্য, এখন দেওয়া হয় দুই বছরের জন্য।' তিনি এর সাথে যোগ করে বলেন, 'সরাসরি ব্যাংকে না গিয়ে ঘরে বসেই ১৮টি ব্যাংকের চারশর বেশি শাখা এবং বুথে মোটরযানের বিভিন্ন ফি জমা দিতে পারছে গ্রাহকরা।

ওবায়দুল কাদের বলেন, সড়কে দুর্ঘটনা এখনো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এখন মূল লক্ষ্যই হতে হবে সড়কে দুর্ঘটনা কমানো, এ বিষয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে।'

সৎ লোকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'অসৎ লোকদের ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে হবে।' 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়