নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২১
বন্ধ হচ্ছে করোনা টিকার অন-স্পট নিবন্ধন
ফাইল ছবি
কোভিড-১৯ এর টিকা পেতে আগ্রহীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এছাড়াও করোনার টিকার অন-স্পট নিবন্ধনের সুবিধা চালু ছিল। কিন্তু সেই সুবিধা বন্ধ করছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নিবন্ধন না করেও অনেকে কেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে অন-স্পট নিবন্ধনের সংখ্যা বেড়ে গেছে। এদিকে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছে, তারা নানা রকম ভোগান্তিতে পড়ছে। অন-স্পট নিবন্ধনের কারণে তাদেরকে এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও এসে কষ্ট পাচ্ছেন। তাই আজ থেকে টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে না'।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, টিকা কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে আজ থেকে 'অন-স্পট' নিবন্ধন বাতিল করা হয়েছে। পরবর্তীতে আবারও প্রয়োজন হলে স্ব-শরীরে এসে নিবন্ধন করে টিকা নেয়ার ঘোষণা দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ লাখের অধিক মানুষ নিবন্ধন করেছে। এর মধ্যে পৌনে তিন লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, আজকের মধ্যে চার লাখ টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
মূলত প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। সারা দেশের ১ হাজার ৫টি কেন্দ্রে টিকাদান চলছে। সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যতীত ২,৪০০ টি দল প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নাগরিকদের টিকা প্রদান করে যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























