নিজস্ব প্রতিবেদক
করোনা: ৪১৮ জন শনাক্তের দিনে মৃত্যু ৯
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৬ টি নমুনা পরীক্ষা নতুন ৪১৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। নতুন মৃতদের মধ্যে ষাটোর্ধ সাতজন। বাকি দুইজনের একজন চল্লিশোর্ধ এবং একজন পঞ্চাশোর্ধ্ব।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তি অনুসারে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ২৪৮ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮১ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























