নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২১
ঢাবির ৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
ফাইল ছবি
ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়। বহিষ্কারের এই সুপারিশ আগামী সিন্ডিকেট মিটিংয়ে উত্থাপন করা হলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জানা গেছে, স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা ২০১৩-১৪ থেকে ২০১৬- ১৭ সেশনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। এছাড়াও ক্যাম্পাসের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার জন্য দুই শিক্ষার্থীকে শোকজের নোটিশ দেয়া হয়েছে।
এছাড়া পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নাম্বার দেয়ায় তিন শিক্ষককে তিন বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যহতি দিয়েছো শৃঙ্খলা পরিষদ। ওই শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা।
একইসঙ্গে সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদের ১৫০ জন শিক্ষক-শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে ৩ জন শিক্ষক ও ১৪৭ জন শিক্ষার্থী।
প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্যে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























