নিজস্ব প্রতিবেদক
আজ টিকাদান কর্মসূচি বন্ধ
ফাইল ছবি
সাপ্তাহিক ছুটির কারণে আজ শুক্রবার দেশের কোনো কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা। এমনকি আগামীতে সরকার ঘোষিত ছুটির দিনেও টিকাদান কর্মসূচি চলবে না।
এদিকে কেন্দ্রে ভিড় এড়াতে টিকার 'অন-স্পট' নিবন্ধন বাতিল করা হয়েছে। এখন থেকে কেউ কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন না। আগে থেকেই অনলাইনে নিবন্ধন করে টিকা পেতে হবে সবাইকে।
'অন-স্পট' নিবন্ধন বন্ধ ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নিবন্ধন না করেও অনেকে কেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে অন-স্পট নিবন্ধনের সংখ্যা বেড়ে গেছে। এদিকে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছে, তারা নানা রকম ভোগান্তিতে পড়ছে। অন-স্পট নিবন্ধনের কারণে তাদেরকে এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও এসে কষ্ট পাচ্ছেন। তাই আজ থেকে টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে না'।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, স্পট রেজিস্ট্রেশন বন্ধ রেখেছি। প্রতিদিনই সমস্যা হচ্ছে। খুব ঝামেলা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করেছে, তারা টিকা নিতে পারছে না। তাৎক্ষণিকভাবে লোকজন এসে, জোরজবরদস্তি করে রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে চলে যাচ্ছে। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এ জন্য আপাতত কেন্দ্রে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছি।
তবে কেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যাপারে সহযোগিতা করা হবে। কারও যদি রেজিস্ট্রেশনে কোনো সমস্যা দেখা দেয়, কেন্দ্রে সেটুকু সাহায্য করা হবে। আমাদের লোকজন থাকবে বলেন জানান খুরশীদ আলম।
মূলত প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু বর্তমানে অনেকেই গিয়ে নিবন্ধনের নামে অতিরিক্ত ভিড় জমাচ্ছেন কেন্দ্রগুলোতে।
উল্লেখ্য, রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। সারা দেশের ১ হাজার ৫টি কেন্দ্রে টিকাদান চলছে। ২,৪০০ টি দল প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নাগরিকদের টিকা প্রদান করে যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























