ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২১

‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই

সফিকুল হক চৌধুরী

সফিকুল হক চৌধুরী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ক্ষুদ্রঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী মারা গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেশজ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সফিকুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফারজানা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাদ জুমা শ্যামলীর শিশুপল্লীতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে জানিয়েছেন তিনি।

সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারি কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান না করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায় ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আত্মনিয়োগ করেন এবং দীর্ঘ ৪০ বছর যাবৎ উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত রয়েছেন।

সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে বেসরকারি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা প্রতিষ্ঠা করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়