ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ১২ ফেব্রুয়ারি ২০২১

রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এছাড়া  তিনদিন পর থেকে ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস রয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  এবং আগামীকাল দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, তারপরের দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়