ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২১

দেশে ষষ্ঠ দিনে করোনার টিকা নিলেন ১৯৪৩৭১ জন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার টিকাদান কার্যক্রমের ষষ্ঠ দিনে মোট ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩১জন।   

শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন ১ লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ ও ৬৭ হাজার ৩২৮ জন নারী করোনার টিকা নিয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে এক লাখ ৯৪ হাজার ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ হাজার ৯১৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৭৮ হাজার ৫১২ জন, রাজশাহী বিভাগে ৮৫ হাজার ৭৩৮ জন এবং রংপুর বিভাগে ৬৯ হাজার ৯৯৮ জন টিকা নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। সেই থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৩ হাজার ৬২১ জন ও নারী ২ লাখ ২৩ হাজার ৫৯ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৩৯৪জন।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়