নিজস্ব প্রতিবেদক
আজ বাংলাদেশের ‘রক্ষাকবচ’ সুন্দরবনকে ভালোবাসার দিন
সুন্দরবন। ফাইল ছবি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। আজ ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘সুন্দরবন দিবস’। প্রিয়জনের পাশাপাশি আজ বাংলাদেশের ‘রক্ষাকবচ’ সুন্দরবনকে ভালোবাসার দিন।
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। সেই থেকে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়।
সুন্দরবনের আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার। মোট আয়তনের ৬২ শতাংশ বাংলাদেশের অংশ, আর বাকি অংশ ভারতের। খুলনা বিভাগের কয়েক লাখ মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। এ বন থেকে নিয়মিত আহরণ করা হয় মধু, মৌচাকের মোম, ঘর ছাওয়ার পাতা, মাছ কাঁকড়া, শামুক-ঝিনুক, এছাড়া অনেকগুলো শিল্প যেমন নিউজ প্রিন্ট, দিয়াশলাই, হার্ডবোর্ড, নৌকা, আসবাবপত্র, সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপর নির্ভরশীল।

প্রতিবছর দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে সুন্দরবন। এই বনে ব্যাপক প্রাণবৈচিত্র্য বিদ্যমান রয়েছে। রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, হরিণ ভাল্লুক ইত্যাদি। এছাড়া বনজ সম্পদের মধ্যে রয়েছে সুন্দরী গেওয়া, গরান, কেওড়া এবং গোলপাতা গাছ।
সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।

তবে, সুন্দরবনে মানুষের অবাধ বিচরণের কারণে প্রাণী ও বনজ সম্পদ ক্রমান্বয়ে বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে। সুন্দরবনে মানুষের প্রবেশের ফলে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘর্ষ, অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে বনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এতে দেশের রাষ্ট্রীয় সম্পদ আজ বিপন্ন।
সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের পরিবেশ। তাই সুন্দরবন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং এক সঙ্গে কাজ করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























