ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১

সস্ত্রীক করোনার টিকা নিলেন মেয়র তাপস

টিকা নিচ্ছেন মেয়র তাপস

টিকা নিচ্ছেন মেয়র তাপস

সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা টিকা নেন।

টিকা নিয়ে সাংবাদিকদের ডিএসসিসি মেয়র বলেন, ‘আজকে আমি এবং আমার স্ত্রী টিকা নিলাম। খুবই ভালো লাগলো। কোনো অসুবিধা হয়নি এবং কোনো ব্যথাও লাগেনি, বোঝাও যায়নি। কথা বলতে বলতেই টিকা প্রদান করা হলো। খুবই সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছে।’

মেয়র আরও বলেন, ‘আমি সবাইকে আগেও বলেছি, আবারও সবাইকে আহ্বান করব, আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিয়ে নিন। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারব এবং করোনাকে জয় করব।’ 

মেয়রের পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী ও তার সহধর্মিণী কাজী উম্মে সালমা টিকা নেন।

এ সময় মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়