ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১

দেশে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম

করোনার টিকাদান কার্যক্রমের সপ্তম দিনে মোট ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন। এর দ্বারা দেশে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩২ জন।   

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন ১ লাখ ১২ হাজার ৮৪৮ জন পুরুষ এবং ৫৬ হাজার ৫০৫ জন নারী করোনার টিকা নিয়েছেন।   

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৩৫৭, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫, রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ এবং সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন টিকা নিয়েছেন।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ ও ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন নারী। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৪২৬ জন।  

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত ঢাকায় ২ লাখ ৩৯ হাজার ৯৭২ জন, ময়মনসিংহে ৪১ হাজার ২৭৫, চট্টগ্রামে ২ লাখ ১৮ হাজার ২১৫, রাজশাহীতে ১ লাখ ৪ হাজার ৭০৩, রংপুরে ৮৫ হাজার ১৬, খুলনায় ১ লাখ ৪৪৯, বরিশালে ৩৯ হাজার ৩৯২ এবং সিলেট বিভাগে ৭৭ হাজার ১১ জন টিকা নেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়