আইনিউজ ডেস্ক
আপডেট: ১৪:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২১
আজ ভাসানচরে যাচ্ছেন আরও ২ হাজার রোহিঙ্গা
সংগৃহীত
আজ চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আরও ২ হাজার ১০ জন রোহিঙ্গা। সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে যাচ্ছেন এসব রোহিঙ্গারা।
রোববার (১৪ ফেব্রুয়ারী) কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান এই রোহিঙ্গারা। দুপুর সোয়া ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে ১ হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়। আরও দেড় হাজার জনকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ দফায় মোট ৩ হাজার ৬০০ জনের ভাসানচর যাওয়ার কথা রয়েছে। এর আগের তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় স্থানান্তর করা হয় ১ হাজার ৬৪২ জনকে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন ও চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার স্থানান্তর করা হয় ৩ হাজার ২৪২ রোহিঙ্গাকে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























