ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

‘দেশের উপকার হলে আমি পদত্যাগ করতে প্রস্তুত’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

দেশের উপকার হলে যেকোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন- রাষ্ট্রপতির কাছে দেশের বিশিষ্ট ৪২ নাগরিক আবেদন করেছেন, সুপ্রিম জুডিশিয়াল গঠন করে আপনাদের বিষয়ে তদন্ত করার জন্য। এবং আপনাদের কাছে তারা আহ্বান জানিয়েছেন, এমন অবস্থায় আপনাদের পদ থেকে সরে যাওয়ার জন্য।

এর জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘আমরা তো একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার হয়েছি। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি আমাদের ব্যাপারে গঠিত হয়, তাহলে আমাদের তো কোনো বক্তব্য নেই।’

তিনি আরও বলেন, ‘দাবি যদি করে থাকেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করলে যদি লাভ হয়, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে আমি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়