নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২১
সারাদেশে অষ্টম দিনে টিকা নিলেন ২২৬৬৭৮ জন
ফাইল ছবি
করোনার টিকাদান কার্যক্রমের অষ্টম দিনে মোট ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন টিকা নিয়েছেন। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ২৯ জন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন ১ লাখ ৪৭ হাজার ১৫৫ জন পুরুষ এবং ৭৯ হাজার ৫২৩ জন নারী করোনার টিকা নিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৬২ হাজার ৭৩৩ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৪৫৫, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৭৪৪, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৬০জন, রংপুর বিভাগে ২১ হাজার ৬১৮ জন, খুলনা বিভাগে ২৭ হাজার ৭১০ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩১ এবং সিলেট বিভাগে ১৬ হাজার ২২৭ জন টিকা নিয়েছেন।
টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১ লাখ ৩২ হাজার ৭১১ জনে। তাদের মধ্যে পুরুষ সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন ও তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন নারী। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৪৫৫ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ১১ লাখ ৩২ হাজার ৭১১ জনের মধ্যে- ঢাকায় তিন লাখ দুই হাজার ৭০৫ জন, ময়মনসিংহে ৫০ হাজার ৭৩০, চট্টগ্রামে দুই লাখ ৭০ হাজার ৯৫৯, রাজশাহীতে এক লাখ ২৮হাজার ৭৬৩, রংপুরে এক লাখ ছয় হাজার ৬৩৪, খুলনায় এক লাখ ২৮ হাজার ১৫৯ জন, বরিশালে ৫১ হাজার ৫২৩ এবং সিলেট বিভাগে ৯৩ হাজার ২৩৮ জন টিকা নেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























