নিজস্ব প্রতিবেদক
দীপন হত্যা: মেজর জিয়াসহ ৮ জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে
ব্লগার ফয়সল আরেফিন দীপন
জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ব্লগার ফয়সল আরেফিন দীপন হত্যার মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এরই মধ্যে তাদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
মোহাম্মদ সাইফুর রহমান বলেছেন, দীপন হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও মামলার নথিপত্র ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে এসেছে।
উল্লেখ্য, সাধাণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। একেই ডেথ রেফারেন্স বলা হয়। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে থাকেন। এখন সরকার যদি অগ্রাধিকার ভিত্তিতে এসব ডেথ রেফারেন্সের শুনানি করতে চান তাহলে রেজিস্ট্রার কার্যালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে থাকে।
গত ১০ ফেব্রুয়ারি ব্লগার দীপন হত্যার রায় ঘোষণা করা হয়। রায়ে সৈয়দ জিয়াউল হকসহ ৮ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য ২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হামলার শিকার হন দীপন। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে। তার মৃত্যুর পর আটজনকে আসামি করে মামলা করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























