ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২১

দেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা ১৬ লাখ ছুঁই ছুঁই

করোনার ভ্যাকসিনেশন

করোনার ভ্যাকসিনেশন

করোনার টিকাদান কার্যক্রমে বুধবার (১৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ টিকা নিয়েছেন। এতে মোট টিকাগ্রহিতার সংখ্যা প্রায় ১৬ লাখের কাছাকাছি চলে এসেছে।     

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন পুরুষ ও ৮১ হাজার ৫৫২ জন নারী করোনার টিকা নিয়েছেন।   

একদিনে টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ এবং সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন টিকা নিয়েছেন।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জনে। তাদের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৫১০ জন।  

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় চার লাখ ৪৫ হাজার ৪৬৯ জন, ময়মনসিংহে ৭১ হাজার ৩৭৫, চট্টগ্রামে তিন লাখ ৬৪ হাজার ৭৪২জন, রাজশাহীতে এক লাখ ৮০ হাজার ৭৯১, রংপুরে এক লাখ ৪৭ হাজার ২০৪, খুলনায় এক লাখ ৮১ হাজার ৬২১ জন, বরিশালে ৭৬ হাজার ৮০৫ এবং সিলেট বিভাগে এক লাখ ১৮ হাজার ৩৬১ জন টিকা নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়