ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২১

প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম ধাপে দেশের ২০ জেলার ৩২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল সেসকল ইউপিতে ভোট হবে। তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে।

এছাড়া ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এসকল তথ্য জানান।

তিনি বলেন, ৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং নয়টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

আগামী ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়