আইনিউজ ডেস্ক
দেশে টিকা নিলেন প্রায় ১৬ লাখ মানুষ
সংগৃহীত
দেশে চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। যার মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। আর টিকা নেয়ার পর এ পর্যন্ত ৫১০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার পর্যন্ত সারা দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় চার লাখ ৪৫ হাজার ৪৬৯ জন, ময়মনসিংহে ৭১ হাজার ৩৭৫, চট্টগ্রামে তিন লাখ ৬৪ হাজার ৭৪২জন, রাজশাহীতে এক লাখ ৮০ হাজার ৭৯১, রংপুরে এক লাখ ৪৭ হাজার ২০৪, খুলনায় এক লাখ ৮১ হাজার ৬২১ জন, বরিশালে ৭৬ হাজার ৮০৫ এবং সিলেট বিভাগে এক লাখ ১৮ হাজার ৩৬১ জন টিকা নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে টিকাগ্রহণকারী দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ এবং সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন টিকা নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























