ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২১

ড. ইউনূসকে হাইকোর্টে তলব

ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস

আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। জানা গেছে, নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন করেন নি ড. ইউনূস। আগামী ১৬ মার্চ তাকে হাইকোর্টে হাজির হতে হবে।

ড. ইউনূসের সাথে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। এদিন উপস্থিত থেকে আদেশ প্রতিপালন না করার অভিযোগের ব্যাখ্যা দিতে হবে ড. ইউনূসকে।

বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়