নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি: পররাষ্ট্রমন্ত্রী
টিকা নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বিশ্বের অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি। কিন্তু প্রধানমন্ত্রীর বুদ্ধিদীপ্ত পদক্ষেপের জন্য বাংলাদেশে এত তাড়াতাড়ি ভ্যাকসিন পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে করোনাভাইরাসের টিকা নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সেই দিনের কথা স্মরণ করি যখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে, আমরা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হওয়ার পরই পেয়ে যাব। ভ্যাকসিনটি তৈরি হওয়ার আগে আমরা অনেক দেশ এবং সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি যেনো বাংলাদেশের প্রতিটি ব্যক্তি এটি পেতে পারে।
টিকা নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা নিতে কেন এত উদ্বেগ? এটি এত সহজ যে টিকা দেয়ার সময় আমি কিছুই অনুভব করিনি। এটা খুব আনন্দের বিষয় যে ১৫ লাখেরও বেশি লোক এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন। আমি জেনেছে টিকা কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে চলছে।
এসময় সুন্দরভাবে টিকা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কর্মচারীদের ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিদেশি কূটনীতিকদের টিকা দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা প্রক্রিয়ার মাধ্যমেই ভ্যাকসিন পাবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























