নিজস্ব প্রতিবেদক
দেশে টিকা গ্রহীতার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে
ফাইল ছবি
করোনার টিকাদান কার্যক্রমে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন টিকা নিয়েছেন। এতে মোট টিকা গ্রহীতার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৩৬ ও নারী ৯৭ হাজার ৯ জন করোনার টিকা নিয়েছেন।
একদিনে টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৩০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ৬ লাখ ১৪ হাজার ৬৫৮ নারী। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৫৩৭ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় পাঁচ লাখ ১৮ হাজার ৯৮৩ জন, ময়মনসিংহে ৮৩ হাজার ২৭৬ জন, চট্টগ্রামে চার লাখ ১৯ হাজার ৫৩০ জন, রাজশাহীতে দুই লাখ ১৩ হাজার ১৫ জন, রংপুরে এক লাখ ৭২ হাজার ৭৮৩ জন, খুলনায় দুই লাখ ১৫ হাজার ৮১৬ জন, বরিশালে ৯১ হাজার ২৪৯ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৩৩ হাজার ৬৬১ জন ভ্যাকসিন নিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























