নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২১
দশ মাসে করোনায় নয়, দেশে বেশি মৃত্যু হয়েছে আত্মহত্যায়
ফাইল ছবি
গত বছরের মার্চ থেকে দেশে করোনাভাইরাস তার প্রকোপ দেখাতে শুরু করে। ভাইরাসটি শনাক্তের ১০ দিন পর থেকে প্রায় প্রতিদিনই মৃত্যু দেখে আসছে বাংলাদেশ। তাই ধারণা করা হয়েছিল গত দশ মাসে অন্যান্য রোগের তুলনায় ভাইরাসটিতে মারা যাবেন বেশি মানুষ। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। একই সময়ে দেশব্যাপী করোনার তুলনায় আত্মহত্যায় প্রাণ গেছে বেশি মানুষের।
পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে চলতি অর্থবছরের দশ মাসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ মাসে করোনার সংক্রমণে ৫ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে, একই সময় ১১ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এই তথ্যটি নিশ্চিত করে বলেন, আমাদের পারসেপশন ছিল যে কোভিডের সময় কোভিডেই বেশি মানুষ মারা যাচ্ছে, অন্যান্য রোগে কম মারা যাচ্ছে। কিন্তু পরে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমাদের চলমান যে সার্ভেগুলো আছে, সেগুলো থেকে তথ্য নিয়ে দেখলাম যে, আসলে আমাদের পারসেপশন সঠিক না।
ইয়ামিন চৌধুরী বলেন, স্টাডিতে দেখা গেছে যখন দেশে করোনাভাইরাসে ৫ হাজার ২০০ এর মতো লোক মারা গেছে, তখন আত্মহত্যায় প্রায় ১১ হাজার মানুষ মারা গেছে।
করোনাকালে দেশে শুধু হার্ট-অ্যাটাক, হার্ট-ফেইলিওর ও হৃদরোগে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সচিব বলেন, ওই সময়ে করোনায় যত মানুষ মারা গেছে, তার চেয়ে আত্মহত্যায় বেশি মারা গেছে। অথচ আমরা শুধু করোনার পেছনেই দৌড়েছি। কিন্তু আমাদের অন্যান্য বিষয়েও যে ইন্টারফেয়ার করা দরকার, করোনার জন্য হয়ত সেগুলোতে গুরুত্ব দিচ্ছি না।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনা শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩২৯ জনের।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























