ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১

আগামী তিন দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

ফাইল ছবি

ফাইল ছবি

ধীরে ধীরে সারাদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গেল কয়েকদিন ধরেই তা ঊর্ধ্বমুখী। আজও সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তির দিকেই থাকতে থাকাতে পারে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলেছে, আজ বাড়লেও আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়