নিজস্ব প্রতিবেদক
দেশে পৌঁছেছে পাপুলের রায়ের কপি
এমপি কাজী শহীদ ইসলাম পাপুল
মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের রায়ের কপি বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েত সরকার থেকে আমরা পাপুলের ৬১ পৃষ্ঠার রায়ের কপি পেয়েছি। এই রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দেয়া হয়েছে।
গত ২৮ জানুয়ারি মানব ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেন কুয়েতের ফৌজদারি আদালত।
এর আগে গত বছরের ৬ জুন তাকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। এমপি পাপুল তারপর থেকেই সে দেশের কারাগারে আটক ছিলেন। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে ওই সাজা দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























