নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২১
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার
কেন্দ্রীয় শহীদ মিনার
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। একুশের প্রথম প্রহর থেকে শুরু হবে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে শহীদ মিনার সেজেছে নতুন সাজে। ধুয়ে-মুছে পরিষ্কার করে রঙের তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র। রং করা হয়েছে মূল বেদিসহ রাস্তার পাশের দেয়াল। শোভা পাচ্ছে ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান।
করোনার কারণে দিবসটি উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদালয় (ঢাবি) কর্তৃপক্ষ এ বছর সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
করোনা পরিস্থিতি মাথায় রেখে দিবসটি সুষ্ঠুভাবে উদযাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আগত সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুইজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।
কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণীত হয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অন্যান্য বারের মতো এ বছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা এবং সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে।
রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। তবু প্রতিবছর একুশ আসে, বাঙালি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তার শ্রেষ্ঠ সন্তানদের। আগামীকাল রোববারও দেশবাসী মনে করবে তাদের সূর্য সন্তানদের।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























