মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২১
মাধ্যমিকে ২ হাজার শিক্ষক নিয়োগ, শীঘ্রই পদায়ন: ডিজি
সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে এরই মধ্যে ২ হাজার ১৫০ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। শীঘ্রই পদায়ন করা হবে। এসব শিক্ষক পদায়ন হলে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদ পূরণ হয়ে যাবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এ সময় সাারাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষক নিয়োগ ও শিক্ষক সংকট বিষয়ে আইনিউজের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. এ কিউ এম শফিউল আজম, সিলেট অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নুর-এ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমদসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিদ্যালয় অডিটেরিয়ামে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে করোনা পরবর্তীতে বিদ্যালয় চালুকরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। মতবিনিময় সভায়ও শিক্ষক নিয়োগ বিষয়ে জানতে চান শিক্ষকেরা।
পরিদর্শনকালে মহাপরিচালক আরো বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান কতটুকু প্রস্তুত রয়েছে সেটা দেখতে সারাদেশে বিদ্যালয়গুলো পরিদর্শন করছি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























