ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২১

শহিদ মিনারে থাকছে তিন স্তরের নিরাপত্তা

বক্তব্য দিচ্ছেন র‌্যাব মহাপরিচালক

বক্তব্য দিচ্ছেন র‌্যাব মহাপরিচালক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তার ব‌্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শহিদ মিনারে নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ‌্য জানান র‍্যাবের ডিজি।

আবদুল্লাহ আল-মামুন বলেন, শহিদ মিনার এলাকায় শনিবার মধ্যরাত থেকে নিরাপত্তা নজরদারি শুরু হবে। এজন্য র‌্যাবকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। পোশাক পরিহিত ও সাদা পোশাকের র‌্যাব সদস্যরা পুলিশ ও অন্য সংস্থাগুলোর সঙ্গে নিরাপত্তা রক্ষায় কাজ করবে। পুরো এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও প্রস্তুত আছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, জেলা ও বিভাগীয় শহরগুলোর শহিদ মিনারেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসব স্থানে র‌্যাবের চেকপোস্ট থাকবে। কারো গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করা হবে। বিশেষ প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টারও প্রস্তুত আছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। এরপরও প্রতি বছরের মতো এবারো নিরাপত্তা ব‌্যবস্থা পরিকল্পিতভাবে সাজিয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়