নিজস্ব প্রতিবেদক
একুশের প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা
ফাইল ছবি
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠাতে খরচ ২৫ পয়সা পড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মোস্তফা জব্বার জানিয়েছেন, সর্বস্তরে বাংলা ও প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে এবং সমৃদ্ধ করতে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএসের মূল্য ২৫ পয়সা করেছে সরকার।
তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানান মোস্তফা জব্বার।
মন্ত্রী বলেন, আমরা প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধিতে কয়েক বছর হতেই কাজ করছি। প্রযুক্তির এই সময়ে যদি ওয়েব প্ল্যাটফর্মে বাংলাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে পিছিয়ে যাব।
ওয়েবিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীতে ভাষার জন্য কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার নজির একমাত্র বাংলাদেশেরই আছে। তাই নিজের ভাষা নিয়ে কাজ করতে আমাদের আরো সক্রিয় হতে হবে।
টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ বিষয়ক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যানসহ তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নেতারা উপস্থিত ছিলেন।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহম্মেদ সাবির।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























