ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২১

সারাদেশে শনিবার টিকা নিলেন ২৩৪৫৬৪ জন

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি

করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। ফাইল ছবি

করোনার টিকাদান কার্যক্রমে শনিবার (২০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন টিকা নিয়েছেন। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন করেছেন ৪১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এদিন পুরুষ ১ লাখ ৪৫ হাজার ২৮০ জন ও ৮৯ হাজার ২৮৪ জন নারী করোনার টিকা নিয়েছেন।   

শনিবার টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় ৬৯ হাজার ৮৫৯ জন, ময়মনসিংহে ১০ হাজার ৪৬ জন, চট্টগ্রামে ৫৩ হাজার ৬৩৪ জন, রাজশাহীতে ২৭ হাজার ২৪৭ জন, রংপুরে ২১ হাজার ২৮৪ জন, খুলনায় ২৮ হাজার ৩৫৫ জন, বরিশালে ১০ হাজার ২৮৮ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ৮৫১ জন টিকা নিয়েছেন।  

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন ও নারী ৭ লাখ ৩ হাজার ৯৪২। এ পর্যন্ত এইএফআই রিপোর্ট করেছেন ৫৭৮ জন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়