নিজস্ব প্রতিবেদক
‘অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে’
ফাইল ছবি
অচিরেই দেশের সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে।
ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
বাংলায় রায় দেওয়ার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরা আরো গুছিয়ে নেব।
১৮ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘আমার ভাষা’ নামের ওই সফটওয়্যার উদ্বোধন করা হয়। সফটওয়্যারটি তৈরি করেছে একস্টেপ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যাদের মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়।
অনুবাদ সফটওয়্যারটিকে ২০১৯ সালের ২৬ নভেম্বর থেকে এসইউভিএএস (সুপ্রিম কোর্ট বিধিক অনুবাদ সফটওয়্যার) হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























