ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

করোনা টিকার দ্বিতীয় চালান আসছে আজ

সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা

সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আসছে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি)।

রোববার (২১ ফেব্রুয়ারি) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  তবে তবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ায় কখন এ টিকা দেশে পৌঁছাবে তা নিশ্চিত করে বলেননি তিনি।

একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এজন্য কখন টিকা আসছে, সে বিষয়ে সোমবার সকালে নিশ্চিত হতে পারব। তবে এটি নিশ্চিত যে, সোমবারই টিকার দ্বিতীয় চালান দেশে আসবে।

এর আগে, গত সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর তিনি টিকার দ্বিতীয় চালান আজ (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে বলে জানিয়েছিলেন।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে থেকে ২০ লাখ ডোজ দেশে আসে। পরবর্তীতে ২৫ জানুয়ারি দেশে আসে কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান। 

গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। এরই মধ্যে ৯ লাখের বেশি মানুষকে এই কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়