নিজস্ব প্রতিবেদক
লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ
খোন্দকার ইব্রাহিম খালেদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোববার বিকেলের দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি থেকে খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোববার বিকেল থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন।’
কনক কান্তি বড়ুয়া বলেন, 'তিনি সম্ভবত ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কারণে সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার কোনো সুযোগ নেই।’
ডা. কনক কান্তি বড়ুয়া আরও বলেন, বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন খোন্দকার ইব্রাহিম খালেদ। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। তবে চিকিৎসায় করোনা নেগেটিভ হলেও বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গতকাল রোববার তাকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























