ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনায় মারা গেলেন আরও ৭ জন

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা নতুন ৩৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।      

স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তি অনুসারে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮ হাজার ৩৫৬ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জনে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৫ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯২ হাজার ৫৯ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়