নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ২২ ফেব্রুয়ারি ২০২১
দশ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর
সিঙ্গাপুরে কর্মরত শ্রমিক
দশ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর। সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে, তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে। সুখবর হলো, সিঙ্গাপুর দশ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে এবং রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন। সেখানে ২৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
আব্দুল মোমেন বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক দিকে রয়েছে। শ্রমিকদের জন্য সিঙ্গাপুর দূতাবাস দৈনিক ৫০০ ঘণ্টা ওয়ার্ক পারমিট নিচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























