ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২১

পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

কাজী শহিদ ইসলাম পাপুল

কাজী শহিদ ইসলাম পাপুল

কুয়েতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ এর এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার আরবি ও ইংরেজিতে লেখা ৬১ পৃষ্ঠার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংসদের স্পিকারের দফতরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সংবিধান, কার্যপ্রণালি বিধি ও আইন অনুযায়ী এখন তার আর সংসদ সদস্য পদ নেই।

অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮শে জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। গত বছরের ৬ই জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় দণ্ডিত হন তিনি।

আইনিউজ/এসডিপি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়