ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০০:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বিমানের নতুন এমডি আবু সালেহ মোস্তফা কামাল

আবু সালেহ মোস্তফা কামাল

আবু সালেহ মোস্তফা কামাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে ছিলেন ড. আবু সালেহ মোস্তফা কামাল।

অন্যদিকে, বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে সচিব পদে পদোন্নতির পর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়