নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
টিকার দুই ডোজ নিলেও বিদেশ যেতে লাগবে নেগেটিভ সনদ
ফাইল ছবি
করোনা টিকার দুই ডোজ নিলেও বিদেশ যেতে নেগেটিভ সনদ লাগবে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দেশে যাবে তারা এটা দেখতে চাইবে, সে ডাবল ডোজ নিয়েছে কিনা এবং কতদিন আগে নিয়েছে। এ বিষয়টি অবশ্যই লাগবে...ডাবল ডোজের সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
করোনার টিকা নিয়ে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যেই আলোচনা করতে চায়, তাদের সঙ্গে আলোচনা করি। যারা আবেদন করেছে তার মধ্যে ভারতের বায়োটেক আছে। এছাড়া চাইনিজ একটি সরকারি কোম্পানিও আছে। রাশিয়ার সঙ্গে কথা কিছু আছে চিঠিপত্র পর্যায়ে, কমপ্লিট লেভেলে এগিয়ে আসেনি এখনো।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিনগুলো রাখার তাপমাত্রা অনেক কম, সেগুলো বাংলাদেশে ব্যাপকহারে ব্যবহার কঠিন। তাই সেসব টিকায় অগ্রাধিকার দিতে হবে যেগুলো দুই থেকে আট ডিগ্রী রাখা সম্ভব।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























