নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আলজাজিরার ৪ জনের বিরুদ্ধে মামলা ফিরিয়ে দিলেন আদালত
মোস্তেফা স্যোউয়াগ, শায়ের জুলকার নাইন, তাসনিম খলিল, ডেভিড বার্গম্যান
রাষ্ট্র ও সরকারবিরোধী প্রতিবেদন প্রচারের অভিযোগে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার ডিজিসহ চারজনের বিরুদ্ধে করা মামলা গ্রহণ না করে তা ফিরিয়ে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মামলাটি গ্রহণের বিষয়ে আইনগত শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম।
আদেশে বলা হয়েছে, নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, মামলাটি দায়ের করার ক্ষেত্রে নালিশকারীকে সরকার কর্তৃক কোনো ধরনের অথরটি প্রদান করা হয় নাই। তাই মামলাটি উক্ত নালিশকারী বরাবর ফেরত দেয়া হলো।
গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক এ মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছিল- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, শায়ের জুলকার নাইন ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল এবং যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে আলজাজিরার ওই প্রতিবেদন প্রচারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর:
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























