ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২১

খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

খোন্দকার ইব্রাহিম খালেদ

খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে হাসপাতালের আইসিইউতে মারা যান ইব্রাহিম খালেদ। একইদিন সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় রাখা হবে তার মরদেহ। এরপর বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে তাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হবে।

এর আগে, ১ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার উন্নতি না হলে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়