নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজ দেশে আসছে আজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেনা ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজ দেশে আসছে আজ। পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজটি তৈরি করেছে কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড।
বিমান সূত্র বলছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের দ্বিতীয়টি দেশে আসছে আজ। তৃতীয় উড়োজাহাজটি আগামী মার্চে দেশে আসার কথা রয়েছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। নতুন উড়োজাহাজটি এলে সেই সংখ্যা দাঁড়াবে ২০-এ।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























