নিজস্ব প্রতিবেদক
খোন্দকার ইব্রাহিম খালেদের প্রথম জানাজা অনুষ্ঠিত
খোন্দকার ইব্রাহিম খালেদের প্রথম জানাজা। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার কচিকাচার মেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় তার ছেলে খোন্দকার সাঈদসহ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীরা অংশ নেন।
প্রথম জানাজা শেষে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ নেয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ আছর সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ গোপালগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
১ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন খোন্দকার ইব্রাহিম খালেদ। পরে অবস্থার উন্নতি না হলে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























