ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

দেশবিরোধীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শত বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশের মানুষের সেবা করছে কিন্তু দেশবিরোধীরা আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

বুধবার রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি

ওবায়দুল কাদের বলেন, জনগণ ভালোবেসে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে। জনগণের নির্বাচিত সরকারকে সরিয়ে পুতুল সরকার বসানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি মহল দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে ইউনিট কমিটি, পরের তিন মাসে ওয়ার্ড এবং এর পরের তিন মাসে থানা কমিটি গঠন করতে হবে। বিতর্কিত কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। দল ও সরকারি উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে, এমন কোনো কাজ করা যাবে না

তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগক্ষমতার অপব্যবহারকারীদের ওপর নজরদারি করা হচ্ছে। আগামী কার্যনির্বাহী সংসদের সভায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, খন্দকার এনায়তুল্লাহ, দিলিপ রায়, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক রিয়াজ হোসেন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়