নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১
সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদের প্রতি শ্রদ্ধা নিবেদন
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, কলামিস্ট ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহীদ মিনারে আনা হয় আবুল মকসুদের মরদেহ। সেখানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশের পতাকা দিয়ে তাকে আচ্ছাদিত করেন। তারপর থেকে শ্রদ্ধা নিবেদন শুরু করেন সর্বস্তরের মানুষ।
সৈয়দ আবুল মকসুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলা একাডেমি, বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিপিবি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, ক্ষেত মজুর সমিতি, ভাসানী পরিষদ, ঐক্য ন্যাপ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, বাসদ, ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যক্তি পর্যায়ের মানুষ।

এসময় কৃষিমন্ত্রী বলেন, সৈয়দ আবুল মকসুদ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লেখা বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে। তিনি বাঙালির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তার চলে যাওয়া আমাদের জন্য সত্যিই বেদনাদায়ক। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আবুল মকসুদের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।
সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তার রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























