ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত ত্রাণ সচিব

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলছে করোনার টিকাদান কর্মসূচি। এদিকে টিকা নেয়ার ১২ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেন মো. মোহসীন। এর ১২ দিন পর অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সচিব মহোদয় নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে।’

শরীরে টিকার কার্যকারিতা শুরু হতে কতদিন সময় লাগে?

বিশেষজ্ঞরা বলছেন, করোনা টিকার প্রথম ডোজ নেয়ার সাথে সাথেই এর কার্যকারিতা শুরু করে না। কমপক্ষে দুই সপ্তাহ বা সম্ভবত আরো বেশি সময় লাগতে পারে মানবদেহে টিকার ইমিউনিটি  তৈরি করতে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়