নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১
দেশে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন শনিবার
ফাইল ছবি
‘নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭ ফেব্রুয়ারি (শনিবার) দেশে প্রথমবারের মতো উদযাপন হতে যাচ্ছে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২১’।
গত বছর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ পাস হয়।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের ২৬ আগস্ট চারটি পরিসংখ্যান সংস্থাকে (পরিকল্পনা কমিশনের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন) একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক কর্মকাণ্ড সমন্বয়, তত্ত্বাবধান ও সাচিবিক সহযোগিতা প্রদানের জন্য ১৯৭৫ সালের ৩ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























