ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ০০:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

১০-১২ হাজার লোক নিয়োগ পাবে বাংলাদেশ রেলওয়েতে

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়েতে ১০ থেকে ১২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ উপলক্ষে চলতি মাসেই বিজ্ঞপ্তি  প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার রেলমন্ত্রী বলেন, বর্তমানে ১৩৭টি স্টেশন বন্ধ রয়েছে লোকবলের অভাবে। আমরা প্রথম ধাপে ১০ থেকে ১২ হাজার লোকবল একসঙ্গে নিয়োগ দেব রেলে, সেই পদক্ষেপ গ্রহণ করেছি।

রেলমন্ত্রী বলেন, নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেব। আমরা আশা করছি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রেলের জনবল ঘাটতির অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে পারব।

রেলমন্ত্রী বলেন, ট্র্যাকগুলোর আরো আধুনিকায়ন হচ্ছে। আমরা রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অজুহাত নয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, স্টেশনগুলোতে পরিবেশ বান্ধব ওয়াশ পরিষেবা কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোমধ্যে রেলওয়ে এবং ওয়াটারএইডের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে। কমলাপুর স্টেশনে দুটি প্রকল্প নিয়েছি, সেখানে থেকে ধীরে ধীরে তা অন্য স্টেশনগুলোতেও নিয়ে যাওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়