নিজস্ব প্রতিবেদক
দেশে টিকা গ্রহীতার সংখ্যা সাড়ে ২৮ লাখ ছাড়াল
ফাইল ছবি
জাতীয় করোনা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দেশে বৃহস্পতিবার টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এ নিয়ে গত ১৬ দিনে টিকা গ্রহীতার সংখ্যা ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার টিকা নেয়া এক লাখ ৮১ হাজার ৪৩৯ জনের মধ্যে এক লাখ ১২ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ৬৮ হাজার ৯৫০ জন নারী। টিকা গ্রহীতার সংখ্যা সবচেয়ে বেশি ছিল ঢাকা বিভাগে। এ বিভাগে টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৮৩৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ২১৬ জন, রংপুর বিভাগে ১৬ হাজার ৭০১ জন, সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৯৪১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ২৩৩ জন টিকা গ্রহণ করেন।
গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন পাঁচজনকে টিকা দেয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
আইনিউজ/আরআর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























